আমাদের টিম তিন শহরে ছড়ানো। তাই প্রতিদিন সকাল সাড়ে ন’টায় পনেরো মিনিটের স্ট্যান্ড-আপ হয়, ক্যামেরা চালু রেখে।
সব সিদ্ধান্ত লিখে রাখি, যাতে যিনি মিটিংয়ে ছিলেন না, তিনিও কারণটা বুঝতে পারেন।
মাসে একবার সবাই একই শহরে বসে একদিন কাজ করি। দুপুরের খাবারটাই সবচেয়ে বড় টিম-বিল্ডিং।



